ডেস্ক রিপোর্ট: কমিউনিস্ট লীগ ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র যৌথ উদ্যোগে ১০৪তম মহান অক্টোবর বিপ্লব বার্ষিকীর এক আলোচনা সভা ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে আজ রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আবদুস সাত্তার, কেন্দ্রীয় সদস্য কমরেড শামীম ইমাম এবং ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কাজী নজরুল ইসলাম ফিরোজ। সঞ্চালনা করেন কমরেড নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশে আওয়ামী লীগের নেতৃত্বে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। বাক-ব্যাক্তি স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। জনগণের ন্যুনতম ভোটাধিকারকে নির্বাসনে পাঠানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। তারপরও সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেল ও বাসাভাড়া বৃদ্ধি করে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়েছে। ছাত্রদের হাফ পাসের দাবি কার্যকরে সরকার গড়িমসি করছে। দারিদ্রতা ও কর্মহীনতা ক্রমাগত বাড়ছে। গরীব ধনী ব্যবধান বেড়েই চলছে। জনগণের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। দেশের এই ভয়াবহ সংকটকালে বক্তাগণ মহান অক্টোবর বিপ্লবের শিক্ষা কাজে লাগিয়ে শ্রমিক কৃষক মধ্যবিত্ত ও মেহনতি জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠার সংগ্রাম জয়যুক্ত করার জন্য কমিউনিস্ট বামপন্থী আন্দোলন এবং শ্রেণী-গণআন্দোলন পুনর্গঠনের মধ্যদিয়ে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments