স্টাফ রিপোটার: জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, ক্ষমতা দখলের প্রতিযোগিতায় দুটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করে তুলছে। মানুষ এ অনিশ্চয়তা থেকে মুক্তি চায়। তিনি বলেন, এরশাদ শাসনামলে মানুষ শান্তিতে ছিলো, ভাত-কাপড়ের নিশ্চয়তা ছিলো। জনগণ আবার এরশাদের স্বর্ণযুগে ফিরে যেতে চায়।
শনিবার বিকেলে নরসিংদী পৌর মিলনায়তনে শহরে সদর উপজেলার জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকা বলেন, জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করে। এরজন্য আমরা পার্টিকে তৃণমূলে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কারো বি-টিম হতে চাই না। কারণ, আমাদের উজ্জ্বল অতীত রয়েছে। তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টিতে কোন ভেদাভেদ নাই, আমরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামীতে দেশের যেকোন রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
হাজী মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং ডা. আব্দুল সালাম ও আলহাজ্ব শফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলার আহ্বায়ক- আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নী, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক- মোঃ বেলাল হোসেন, যুগ্ম-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক- শাহজাহান কবির, যুগ্ম-শিল্প বিষয়ক সম্পাদক - শহিদ হোসেন সেন্টু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- ফরিদা সিকদার, আবু সাঈদ স্বপন ও নরসিংদী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক- হাবিবুর রহমান হাবিব, নরসিংদী জেলার সদস্য সচিব- মোঃ ওমর ফারুক মিয়া, কেন্দ্রীয় সদস্য এ্যাড. আবুল হাসনাত, ফররুখ আহমেদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দফতর সম্পাদক- মাহবুবুর রহমান কামাল, সমাজ কল্যাণ সম্পাদক- আনিসুর রহমান বাবু, মহিলা নেত্রী কামরুন নাহার লাইলী প্রমূখ।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments