খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্য রওনা দিচ্ছেন। তাঁর আগমনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জুবাইদা শুক্রবার সকালে ঢাকা পৌঁছাতে পারেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
দীর্ঘদিন পর দেশে ফিরছেন তিনি, এবং ফিরেই সরাসরি হসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন বলে জানাগেছে। পরিবারের ঘনিষ্ঠরা মনে করছেন-বিদেশে নেওয়ার সিদ্ধান্তে জুবাইদার উপস্থিতিই হবে শেষ পর্যায়ের মূল প্রস্তুতি।
খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা ছিল, সেটিতে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজ পাঠানোর সময় পরিবর্তন হয়েছে। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী দ্রুত রওনা হওয়া সম্ভব হচ্ছে না।
হাসপাতাল ও দলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সমস্যা মেটাতে অতিরিক্ত সময় লাগছে। সব ঠিক থাকলে শুক্রবার দুপুরে নতুন সময় নির্ধারণ হতে পারে।
বেগম জিয়া এখনও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কোরোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
ডাক্তাররা বলেছেন-বয়স, বিভিন্ন জটিলতা এবং সাম্প্রতিক অবনতি মিলিয়ে তাঁর চিকিৎসা এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিদেশে নেওয়ার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখছে।
ড. জুবাইদা ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসা বোর্ড, পরিবার এবং দলের শীর্ষ পর্যায়ের সমন্বয় আরও সহজ হবে বলে বিএনপি নেতারা মনে করছেন। তাঁর উপস্থিতিতে লন্ডনে হাসপাতাল নির্বাচন, চিকিৎসক দল এবং সঙ্গে যাওয়ার তালিকা চূড়ান্ত করার কাজ এগোবে।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments