মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে যথাযথ মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কন্ঠ শিল্পী মোঃ মেজবাহ্ রানার সভাপতিত্বে ও বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 'তুমি রবে নীরবে হৃদয়ে মম' শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক আখতার উদ্দিন মানিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের নৃত্য শিল্পী নাদিয়া, লিপি, মিমি ও অন্তরা কুন্ডু এবং সংগীত পরিবেশন করেন বিধান কুন্ডু, হানিফ, খালেক, নাজমুল, আশরাফুল ইসলাম বাবু, তিথি, মানতাসা, সুমনা, নামিরা, আত্তা খান ও মেজবাহ্ রানা।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments