রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামে বিরোধপূর্ণ সম্পত্তির গাছ কাটায় বাধা দেওয়ায় রেখা বেগম (২৮) নামের ৬ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীকে বেধরক পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে শুক্রবার রাতে আহত ওই নারীর স্বামী মো. মর্তুজা খান বাদী হয়ে সুজন খান (৩০) ও তার পিতা জাহাঙ্গির খান (৮০) কে আসামী করে বানারীপাড়া খানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের মর্তুজা খানের সঙ্গে একই বাড়ির জাহাঙ্গির খানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গির খান ও তার ছেলে সুজন খানসহ তাদের লোকজন মর্তুজা খানের পৈত্রিক সম্পত্তিতে তার রোপিত মেহগিনিসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে নেয়। এসময় তাদেরকে বাধা দিতে গেলে মর্তুজা খানের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রেখা বেগমকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করা হয়। এসময় তার ডাকচিৎকারে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments