স্টাফ রিপোটার: চলমান তীব্র তাপদাহের মধ্যে আজ ৩ মে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকায় সড়কে তৃষ্ণার্ত রিক্সা-সিএনজি- ঠেলাগাড়ি-বাস-পিক আপ চালক ও হেলপারসহ শ্রমজীবী কর্মজীবী মানুষ এবং পথচারীদের মধ্যে জাসদের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা পানীয়জল বিতরণ করেন। এসময় দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, সহ-সম্পাদক ধীমান বড়ুয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক. যুব নেতা মুকুল হোসেন, ছাত্রলীগ(ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। গত এক সপ্তাহ ধরে জাসদের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে তৃষ্ণার্তদের মাঝে পানীয়জল বিতরণ করছেন।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments