স্টাফ রিপোটার : বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ব্রিটিশ হাই কমিশনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটিশ হাই কমিশনারের আমন্ত্রণে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান মি. রবার্ট সি ডিকসন। এ সময় বন্ধু প্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা। এ সময় রবার্ট সি ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-কে ধন্যবাদ জানান।
রবার্ট সি ডিকসনকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরো জোরালো হবে।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments