দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে ৭জন বাংলাদেশী নাগরিক বিএসএফ’র হাতে আটক হয়েছে। এরা অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করে কেরালা রাজ্যে কাজ শেষে একইভাবে ভারতীয় দালালচক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র হাতে আটক হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে বিএসএফ।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ছাতার মন্ডলের ছেলে স্বপন, রামকৃষ্ণপুর এলাকার শমসের মন্ডলের ছেলে হামিদুল ইসলাম, ভাগজোত কাষ্টমমোড় এলাকার মনিরুলের ছেলে রনি, জিন্দার আলীর ছেলে লিটন হোসেন, মোজাম হোসেনের ছেলে মহাবুল, প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকার আব্বাস আলীর ছেলে রতন ও ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামসেদ বিশ^াসের ছেলে জালাল উদ্দিন বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ও মুধুগাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় ভারতের বাউশমারী ও মুধুগাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এসময় ৩জন ভারতীয় নাগরিকও আটক হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়। আটক ভারতীয় দালালচক্র বাংলাদেশী নাগরিকদের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চলিøশপাড়া সীমান্তে পাচারে সহায়তা করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে ভারতীয় ৩ নাগরিকসহ আটক বাংলাদেশী নাগরিকদের ভারতের জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে বিএসএফ। জলঙ্গী থানা পুলিশ গতকাল শুক্রবার ৭দিনের রিমান্ড চেয়ে বহরমপুর আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments