ডেস্ক রিপোর্ট: নতুন বছরের শৈল্পিক আনন্দ নিয়ে ১১ জানুয়ারি ২০২৫-এ শুরু হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো এবারের উৎসবে দেশী চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মানের বিদেশী চলচ্চিত্র। এরই মধ্যে এই চলচ্চিত্র উৎসবের ঝলকানিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানী ঢাকা।
দেশী নির্মাতাদের মধ্যে লোকজ শিল্প নিয়ে যারা সিনেমা নির্মাণ করেন ঝুমুর আসমা জুঁই তাদের অন্যতম। এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ জুঁইয়ের নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র 'রসের কুটুম'-এর দুটি প্রদর্শনী থাকছে। সিনেমা বক্স প্রযোজিত 'রসের কুটুম'-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি মঙ্গলবার, বিকেল সাড়ে ৫টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এরপর ১৮ জানুয়ারি সন্ধ্যা সাতটায় চলচ্চিত্রটির দ্বিতীয় প্রদর্শনী হবে শাহবাগের জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে।
আজকের পৃথিবী ধীরে ধীরে মৃত্যপুরীতে রূপ নিচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায়। দালানকোঠা তৈরি করার জন্য গ্রামে-গঞ্জে অনেক গাছ কাটা হয়, খেঁজুর গাছ তার অন্যতম।
শুক্কুর আলী একজন গুড় তৈরির শিল্পী, গ্রামের ভাষায় বলে গাছি। গুড় তৈরির জন্য মাসের পর মাস বাড়ী থেকে দূরে খোলা জায়গায় তাঁবু অথবা টিনের ঘর বানিয়ে থাকতে হয় এই গাছিদের। কুয়াশায় শীতের রাতে কাঁপতে কাঁপতে গাছে উঠে রস নামায় তারা, আলো ফোঁটার আগেই সনাতন পদ্ধতিতে খেঁজুর/পাটালি গুড় বানায় এই কারিগররা। যখন এই খেঁজুরের রস গাঢ় সোনালী রং নিয়ে গুড়ে রুপান্তরিত হয়, দেখতে বেশ নান্দনিক লাগে। খেঁজুরের রস যেমন সুস্বাদু, তেমনি মজার। গুড় বানানোর পদ্ধতিও একটু ভিন্নরকম।সবচেয়ে বড় কথা এটা বানাতে বা সংরক্ষণে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না।
নির্মাতা ঝুমুর আসমা জুঁই বলেন, 'খেজুরের গুড় তৈরির ইতিহাসকে ধরে রাখার তাগিদ অনুভব করলে গুড় তৈরির এই সনাতন পদ্ধতিকে পৃষ্ঠপোষকতা দিতেই হবে। কারণ গুড় তৈরির প্রক্রিয়ায় যে পরিশ্রম হয় তার প্রতিদান কারিগররা কখনোই পান না।' তিনি বলেন, 'খেজুরের গুড়ের গুণগত মান আকর্ষণীয়। খেঁজুরের রস ও গুড় বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এতে দেশ ও গুড়ের কারিগর উভয়েই উপকৃত হবে।'
২১তম ও ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ঝুমুর আসমা জুঁইয়ের নির্মিত 'দ্যা লক্ষণ দাস সার্কাস' এবং 'পালকি' প্রশংসিত হয়। জুঁইয়ের উল্লেখযোগ্য প্রামাণ্য চলচ্চিত্র হল 'ভাস্কর্য ও মাটির ময়না', 'পুতুল পুরাণ', 'রথ যাত্রার বাকি ইতিহাস' ইত্যাদি।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments