সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে সাহিত্য আসর হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের বন্যায় দুর্গতদের কষ্ট লাঘবের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।
সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি, চয়েন বার্তার সম্পাদক মোল্লা মো. এমরান আলী রানা।
এসময় স্ব-রচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, জয়নাল আবেদীন, কবি মাহবুব এ মান্নান, প্রভাষক আইয়ুব আলী, কবি রাজ কালাম, ওমর ফারুক, কবি মোঃ ইমরান, আউয়াল, কবি প্রত্যয়, রিক্তা বানু লেখক কবির হোসেন, এনামুল হক, কাওছার আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কন্ঠ প্রতিনিধি সৌরভ সোহরাব, সাংবাদিক রইচ উদ্দীন টুটুল, দেশ রুপান্তর প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আলিফ বিন রেজা, দৈনিক ডাকবেলা প্রতিনিধি কাবিল উদ্দিন কাফি, সাংবাদিক শোভন আহমেদ সাদ্দাম, ইব্রাহিম, ছাত্র নোমান ফয়সাল, সজিব সরদার প্রমুখ। সাহিত্য আসর শেষে দেশের সমসাময়িক সকল সমস্যাসহ বন্যাকবলিত মানুষের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি জাকারিয়া মাসউদ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments