ডেস্ক রিপোর্ট: বরেণ্য সংস্কৃতি-সাধক, গুণী রবীন্দ্র-গবেষক ও রবীন্দ্র সংগীতশিল্পী সনজীদা খাতুনের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ৪ এপ্রিল । তাঁর বর্ণিল জীবনের বর্ণাঢ্য নয় দশক পূর্তির মাহেন্দ্রক্ষণে 'ঐতিহ্য' দুই খণ্ডে প্রকাশ করেছে তাঁর রবীন্দ্র বিষয়ক বিপুল রচনার সংকলন 'আমার রবীন্দ্রনাথ'। গ্রন্থ দুটোর প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।
দুই খণ্ডের 'আমার রবীন্দ্রনাথ' ধারণ করেছে সনজীদা খাতুনের রবীন্দ্রযাপন, বাঙালি জীবন, সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান, রবীন্দ্রকবিতা, রবীন্দ্রসংগীত এবং রবীন্দ্রভাবনার দশ দিগন্ত নিয়ে নানা স্বাদের রচনা৷ একই সঙ্গে শান্তিনিকেতন, শিলাইদহ, পতিসরসহ বিভিন্ন রবীন্দ্রতীর্থ নিয়ে লেখকের স্মৃতি ও অবলোকনও স্থান পেয়েছে 'আমার রবীন্দ্রনাথ' সংকলনে। এছাড়া শিশুকিশোরদের জন্য এই সংকলনে আছে বালক রবীন্দ্রনাথের জীবনের মজার ঘটনা নিয়ে অসাধারণ কিছু রসরচনা।
সুদৃশ্য বক্সসহ বই দুটোর একত্রে মূল্য ২১০০ টাকা।
বই দুটো পাওয়া যাচ্ছে ঐতিহ্যের বাংলাবাজার ও কাটাবন বিক্রয়কেন্দ্র, বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত’র সারাদেশের শাখাসমূহ, বাতিঘর ও রকমারি.কমসহ অন্যান্য অনলাইন বুকশপেও।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments