কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় রাসেলস ভাইপার নামের একটি তীব্র বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ২ ফুট। দেখতে বাদামী কালো ডোরাকাটা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপজেলার ধুলাসর ইউনিয়নের চর ধুলাসর গ্রামের থেকে এটিকে উদ্ধার করেন।
এনিম্যাল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ওই গ্রামের হাসেম চৌধুরীর বাড়ি বাড়িতে ফেলে রাখা জালে সাপটি আটকা পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। জাল থেকে সাপটি ছাড়ানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসব সাপ মূলত বালুতে বসবাস করে। সাপটি গবেষণার জন্য চট্টগ্রাম ভেনম রিসোর্স সেন্টারে পাঠানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, এনিম্যাল লাভারস বন্যপ্রাণী নিয়ে কাজ করে। তাদের আমরা সহযোগিতা করছি।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments