ডেস্ক রিপোর্ট: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আগামী ১৫-১৭ সেপ্টেম্বর রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে বাঙলা মূকাভিনয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। কর্মশালার কোর্স পরিচালক হিসাবে আছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। তিনি সুদূর আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসাবে থাকবেন নবধারার মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন। এছাড়া মূকাভিনয়ের গল্প ভাবনা ও শিল্প সৌন্দর্য বিষয়ে প্রশিক্ষণ দেবেন কবি ও মানবাধিকার কর্মী শাহেদ কায়েস এবং তাল-লয়-ছন্দ ও ভাব-রস বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করবেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নৃত্যশিল্পী কামরুল হাসান ফেরদৌস। পুরো আয়োজনের সহযোগিতায় আছে নন্দন অভিনয় ও মূকাভিনয় স্কুল এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সংগঠক জাহিদ রবি।
কর্মশালা প্রসঙ্গে কাজী মশহুরুল হুদা বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যে নানা বৈচিত্রময় শিল্পের রূপ দেখা গেলেও মূকাভিনয় নিয়ে তেমন কোন গবেষণা বা নিয়মিত চর্চা পরিলক্ষিত হয় নাই। অথচ মূকাভিনয় ব্যাপক সম্ভাবনাময় শিল্প ও পাশ্চাত্য দেশে শিল্পটি সম্মানজনক অবস্থানে আছে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মাধ্যমে আমরা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে শিল্পটির রূপ ও উপস্থাপন পদ্ধতি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যেই দেশব্যাপী কর্মশালার আয়োজন।’
রিজোয়ান রাজন বলেন, ‘আমাদের বিশ্বাস, রংপুর বিভাগের কর্মশালা এ অঞ্চলে মূকাভিনয় চর্চার প্রসারে সহায়তা করবে। কর্মশালায় আগ্রহীদের ০১৭১৮৭২৯৫৫৬ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করার অনুরোধ রইল।’
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments