স্টাফ রিপোর্টার: গণপরিবহনে শৃঙ্খলা আনা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।
বাস রুট রেশনালাইজেশন ও গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে রোববার (২৫ আগষ্ট) সকালে ডিটিসিএ’র সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাহী পরিচালক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন বাসসমূহে নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে মর্মে সভায় গুরত্বারোপ করেন।
সভাপতি বলেন, বিগত সময়ে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় পাইলটিং কার্যক্রমটি সফলতা পায়নি। দুটি রুটে এখনও বিআরটিসি বাস পরিচালনা করছে। যদিও অবৈধ বাসের দৌরাত্ম্যে আমরা আশানুরূপ সেবা প্রদান করতে পারেনি। তবে ঢাকা শহরের শৃঙ্খলাবদ্ধ পরিবহনের সূচনা করতে ডিটিসিএ দৃঢ়সংকল্প এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাহী পরিচালক নীলিমা আখতার আরো বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনয়নে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসসমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটসমূহের পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে। ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসি’র মাধ্যমে ১১০ টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে। প্রয়োজনে আরো বাস স্টপের স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে বলে মন্তব্য করেন সভাপতি।
সভায় বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি, ডিএনসিসি ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার প্রতিনিধি, ডিটিসিএ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বাস পরিচালনায় আগ্রহী ট্রাস্ট ট্রান্সপোর্ট, বোরাক পরিবহন, এইচআর ট্রান্সপোর্ট এর প্রতিনিধিগণসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments