স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ'র ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮) ২। কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬) ৩। আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫) ৫। নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ৬। ১ নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় বেইলী রোড থেকে মো: কামাল হোসেনকে ও রাত সাড়ে ১০টায় জুরাইন এলাকা থেকে মো: মনির হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত সাড়ে ১১টায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টয় মো: রনি (৩৫) কে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত ১১.৪৫ মিনিটে একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের টিম।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ০১টা ২৫ মিনিটে অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো: জামাল হোসেন গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments