স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের মুলতবি বৈঠক আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পুনরায় শুরু হয়েছে। স্পীকার হাফিজ উদ্দিন ইব্রাহীমের সভাপতিত্বে বিকাল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওইদিন স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। পরে অধিবেশন মুলতবি করা হয়।
সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হয়।
কার্যসূচিতে বিধি-৭১ এর আওতায় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ উত্থাপন ও এ বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এ ধারায় ময়মনসিংহ-৬ আসনের সদস্য মো. কফিল উদ্দিন হাসান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গ উত্থাপন করেন। একইভাবে নোয়াখালী-৬ আসনের সদস্য আবদুল্লাহ আল মামুন নোয়াখালীর হাতিয়া উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার বিষয়টি সংসদে তুলে ধরেন।
এছাড়া ময়মনসিংহ-৭ আসনের সদস্য ডা. মো. মাহবুবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ অঞ্চলে তাঁর স্মৃতি সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম জোরদারের বিষয়ে মনোযোগ আকর্ষণ করেন।
বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথাও কার্যসূচিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি বিধি-৬২ এর আওতায় জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন এবং এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন, নতুন বিল উত্থাপন এবং পূর্বে উত্থাপিত বিলসমূহের ওপর আলোচনা ও পাসের কার্যক্রমও দিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments