রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস ইন্সপেক্টর আলী আরশাদ। ৬ জুলাই মঙ্গলবার বিকালে তিনি উজিরপুর থানায় ওসি হিসেবে তার দায়িত্বভার বুঝে নেন। মঙ্গলবার সকালে বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে উজিরপুর থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেন। একই সাথে উজিরপুর থানার দায়িত্ব দেয়া হয়েছে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে।
এর আগে ৫ জুলাই সোমবার একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইন্সপেক্টর মোঃ মমিন উদ্দীন। প্রসঙ্গত, হত্যা মামলার নারী আসামিকে থানায় রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে সোমবার উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
উজিরপুরের নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আলী আরশাদ ইতোপূর্বে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শক এর দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনাগাজী মডেল থানা, পশুরাম থানায় দুবার, ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইল ও বিজয় নগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা ওসি আলী আরশেদ পুলিশের চাকরি জীবনে দুবার কচুবা ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। সেখানে সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। একজন দক্ষ,চৌকস,নিষ্ঠা ও প্রজ্ঞাবান
দূরদর্শি সম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments