আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় দুপুরিয় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত কৃষক রেজাউল ইসলাম উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্রামের হাজী মোজাম্মেল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানাযায়, রেজাউলের ধান ক্ষেতের পাশে একই গ্রামের মোঃ মোকসেদ আলীর পুত্র শফিউল্লাহ তার ধান ক্ষেতের ইঁদুর মারার জন্য গুনা দিয়ে ক্ষেতের আইলে বিদ্যুৎ এর সংযোগ দেয়। বিষয়টি এলাকার কেউ জানে না। রেজাউল তার ক্ষেতে বিষ প্রয়োগ শেষে বাড়ীর দিকে আসার পথে ওই ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশে পাশের লোকজন দেখতে পেয়ে রেজাউরকে দ্রুত ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার এসআই হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments