যৌথবাহিনীর অভিযান
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার বালুখালী ও পার্শ্ববর্তী এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ছয় শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে আটক রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ৯ বেঙ্গল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, ক্যাম্পের বাইরের এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের শনাক্ত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযান এখনো চলমান রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকেও কয়েক দফায় পাঁচজন রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী, যাদের পরবর্তীতে শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচল ও বসবাস ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments