ডেস্ক রিপোর্ট: বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে করোনাকালে ক্ষতিগ্রস্ত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জনসাধারণের মাঝে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে চাল, ডাল, আলু, তেলসহ ৪০টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে আবুল খায়ের গ্রুপ। গত ৩ জুলাই ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়।
ফোরামের সভাপতি বেলায়েত হোসেন বলেন, করোনা বিস্তার রোধে বিধি আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ফোরামের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দিনগুলোতে ফোরামের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন।
এ সংগঠনের মহাসচিব মো. ইমরান জানান, করোনায় আক্রান্ত পরিবারের সহযোগিতায় ফোরামের লক্ষ্য অনুযায়ী সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। করোনাকালে কর্মসংস্থান হারিয়ে ফেলা ব্যক্তিদের আরো কীভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে ফোরামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments