ডেস্ক রিপোর্ট: এবার একটি সিনেমার শুটিং সেটে সাংবাদিকের সামনে মুখ খুলেছেন অভিনেত্রী বুবলী।
সাংবাদিকদের বুবলী জানান, বেবি বাম্প প্রসঙ্গে তিনি খুব শিগগিরই জানাবেন। যেহেতু এই ইস্যুটা খুব সেনসিটিভ, তাই সবকিছু না জেনে ভুল ব্যখ্যা না দেওয়ার অনুরোধ তার। কয়েকদিনের মধ্যে সবকিছু জানবেন বলেও উল্লেখ করেন তিনি।
বুবলী বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যখ্যা রয়েছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’
শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলী?
নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments