ডেস্ক রিপোর্ট : উপহার দেয়া যুক্তরাষ্ট্রের মর্ডানা ভ্যাকসিনের ১৩ লাখ ডোজ টিকার প্রথম চালান ও চীন থেকে সিনোফার্মের ১১ লাখ টিকা দেশে পৌঁছেছে রাতে ঢাকায় এসে পৌঁছেছে।
একটি ফ্লাইটে রাত সাড়ে এগারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভ্যাকসিন পৌঁছালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকার এই চালান গ্রহন করেন।
মর্ডানা ভ্যাকসিনের বাকি ১২ লাখ ডোজের দ্বিতীয় চালানটি আজ শনিবার সকালে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে।
মার্কিন সরকার সম্প্রতি এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা বরাদ্দ করে। তারই অংশ হিসেবে বাংলাদেশ এই ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে।
এছাড়াও, চীন সরকারের কাছ থেকে কেনা সিনোফার্মের কোভিড টিকাও কিনেছে বাংলাদেশ সরকার। চীনের কাছ থেকে কেনা টিকার মধ্যে আজ রাতেই ২০ লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আজ রাতেই সেই টিকাও গ্রহন করেন। .
এর আগে গত মে-জুনে উপহার হিসেবে চীন সরকারের দেয়া সিনোফার্ম ভ্যাকসিনের ১১ লাখ ডোজ পেয়েছিল বাংলাদেশ।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments