বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালুর উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।
বুধবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক, পউও ও প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দরপত্র আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহ্বান করা যাচ্ছে।
নির্ধারিত আবেদন ফরম, ক্যাফেটেরিয়ায় পরিবেশনযোগ্য নির্ধারিত আইটেম সমূহ এবং এতদ্ সংক্রান্ত শর্তাবলী আগামী ৩০/০৮/২০১২ ইং তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে স্বাক্ষরকারীর অফিস হতে যে কোন সিড্যুল ব্যাংক হতে রেজিস্ট্রার, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ এর অনুকূলে ৫০০/- টাকার পিও/ ভিডি প্রদান করে সংগ্রহ করা যাবে। আগামী ৩১/০৮/২০১২ ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে জমা প্রদান করতে হতে ও উক্ত দিন দুপর ১.০০ ঘটিকায় উহা উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ভবন নির্মাণ করা হলেও চালু হয়নি তার কার্যক্রম। ভবন তৈরির প্রায় ৮ বছর পর ক্যাফেটেরিয়া চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন৷
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments