ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত জেলাসমূহের তথ্য অধিদফতরের অধীন আঞ্চলিক তথ্য অফিসসমূহ এবংগণযোগাযোগ অধিদপ্তরের অধীন বিভাগীয়/জেলা তথ্য অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর সাধারণ ছুটিবাতিলপূর্বক তাঁদেরকে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসাথে ২৪ ঘন্টার বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র তথ্য অধিদফতর (নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: টেলিফোন:-০২৯৫১২২৪৬, মোবা:-০১৯১৩০১৩৩৩২) এবং গণযোগাযোগ অধিদপ্তরকে (নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: টেলিফোন:-৮৩০০৬৪৫, মোবা:-০১৫২০১০২১২২) অবহিতকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ এক অফিস আদেশে এসব নির্দেশনা জারি করে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments