দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৩টি অবৈধ স্থায়ী চিমনির ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় একটি ইটভাটায় স্কেভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয় এবং সেখানে মজুদ থাকা কাঁচা ইট কিছু ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মিজানুর রহমান মজনু এর মালিকানাধীন (এমজেবি) ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার মতিউর রহমানের (এমএমবি) ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং পিয়ারপুর ইউনিয়নের চকমাদিয়া এলাকার শরিফুল ইসলাম সেলিমের (এলএবি) ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments