আনিছ আহমেদ শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ-এর উদ্যোগে ও ঝিনাইগাতী প্রশাখা'র সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩ কৃষকের মাঝে ১টি ছাগল, ১৯টি পরিবেশ বন্ধব গাছের চারা ও ১টি করে সবজি বীজের প্যাক বিতরণ করা হয়।
১৬ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাখার সভাপতি সংকর রায়ের সভাপতিত্বে প্রশাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মোখলেছুর রহমান মুকিত, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা , সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। প্রশাখা'র সাবেক সভাপতি , হাফিজুর রহমান হাফিজ।
আরও উপস্থিত ছিলেন,এটিএম ফয়জুর রাজ্জাক আজাদ, উপজেলা লাইভস্টক অফিসার। প্রফেসর ড. মশিউর রহমান - কৃষিতত্ত্ব বিভাগ।প্রফেসর ড. হাসনীন জাহান, কৃষি অর্থনীতি বিভাগ।প্রশাখার উপদেষ্টা , মাসুদ হাসান। এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্না উপস্থিত ছিলেন।
এই মহৎ উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, Krishibid Foundation for Humanity, IBA (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাপা, ইউনাইটেড ফর হিউম্যানিটি, নালিতাবাড়ীসহ আরও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন এবং কৃষি উৎপাদন পুনরায় চালু করার লক্ষ্যে এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। সবজি চারা এবং ছাগল বিতরণের মাধ্যমে কৃষকদের কৃষি ও অর্থনৈতিক জীবনে সহায়তা প্রদানই এর মূল লক্ষ্য,বলে জানান আয়োজকরা।
নেত্রকোণা প্রতিনিধি: বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে হাওর। আগাম বন্যা, খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করতে হয় এ অঞ্চলের মানুষকে। বর্ষা মৌসুম এলেই কমে যায় কাজের সুযোগ, বাড়ে অন ...
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
সব মন্তব্য
No Comments