বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এক রাতে যুক্তরাষ্ট্র প্রবাসীরসহ দুই বাড়ি ও এক ব্যাংকে সিরিজ ডাকাতির ঘটনায় লুট হওয়া অস্ত্র,(শর্টগান) ৩৫ রাউন্ড গুলি,বিপুল পরিমাণ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আগেই এবার পৌর শহরে বেল্লাল হাওলাদার নামের এক ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, শনিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজারী বাড়িতে বন্দর বাজারের মুরগির ফিড ব্যবসায়ী বেল্লাল হাওলাদারের ভাড়াটিয়া বাসায় কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য দিয়ে ঘুমন্ত পরিবারের সদস্যদের অচেতন করে। এসময় দুর্বৃত্তরা নগদ ২ লাখ ৩২ হাজার টাকা ও স্টিলের আলমিরা ভেঙ্গে ৭ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। তারা দুটি মোবাইল ফোন নিলেও পরে বাগানে ফেলে রেখে যায়। রবিবার (১৫ মে) সকালে বেল্লাল হাওলাদারের অচেতন স্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, চুরির বিষয়টি রহস্যজনক হওয়ায় তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments