ডেস্ক রিপোর্ট: রাজশাহী নওগাঁতে র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। আজ মঙ্গলবার (২৮ মার্চ ) হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে র্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা জেসমিনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে মৃত্যু নতুন নয়। এ ফ্যাসিস্ট সরকারব্যবস্থায় র্যাব এযাবত ক্রসফায়ারের নামে অনেককে হত্যা করে এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন কাজে জড়িত রয়েছে। এছাড়াও মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা দেয়া , বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদের নামে র্যাব দৌরাত্ম্যেতার ফলে মানুষের নিরাপত্তা ভূলন্ঠিত হচ্ছে।
এদেশে জিজ্ঞাসাবাদের নামে নাগরিকের মৌলিক অধিকার হরণের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃদ্বয় বলেন, রাষ্টীয় বাহিনী র্যাব জিজ্ঞাসাবাদের নামে মানুষকে যখন তখন তুলে নিয়ে টানা কয়েক ঘন্টা আটক করে মানসিক নির্যাতন চালায় এটিও চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে। মার্কিন নিষেধাজ্ঞার পাওয়ার পরও এ বাহিনীর কোনো পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছে না যা একটি দেশের জনসাধারণের জন্য বড় হুমকি।
নেতৃদ্বয় অবিলম্বে রাজশাহীতে জেসমিনের(৪৫) ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট প্রকাশ করার জোর দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্র ...
সব মন্তব্য
No Comments