ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা জাসদের নেতা, উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালামকে হত্যার প্রতিবাদে আজ ১৩ মে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় জাতীয় যুব জোট বিক্ষোভ মিছিল-সমাবেশ-মানববন্ধন কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকায় আজ ১৩ মে শুক্রবার সকাল ১১ টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ’র সামনে মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, সাখাওয়াত হোসেন রাংগা, নইমুল আহসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জসিম উদ্দিন বাবুল, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আমিনুল আজিম বনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
শিরীন আখতার এমপি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা জাসদের নেতা, উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সালাম ছিলো সেই এলাকায় সব ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদী মুখ। সালাম ছিলো সেই এলাকার মাদক-সন্ত্রাস-খুন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক সাহসী যুবক। তিনি বলেন, প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতেই সালামকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তিনি বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের এলাকার লোকজন ভালোভাবেই চিনে। তাদেরকে কোন এমপি ইন্দন দেয়, কোন এমপি সাহায্য করেÑ সেগুলোও সবাই জানে। তিনি যেসকল চিহ্নিত সন্ত্রাসীরা সালামকে হত্যা করেছে এবং যারা এই হত্যাকান্ডের ইন্দন যুগিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টনসহ বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments