স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ ৮ আগস্ট সোমবার, বিকাল ৫ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন, প্রদীপ কুমার রায়, শুভংকর দে বাপ্পা, ফজলুল কাদের, শ্রমিক নেত্রী শিরিন শিকদার, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমূখ।
সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগবিলাসের দায় জনগণের উপর না চাপিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, করোনার অভিঘাতের কারণে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এমনিতেই বেড়ে গেছে। এরইমধ্যে সার-ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বৃদ্ধি জনগণের কাছে ‘মরার উপর খাড়ার ঘা’ এর সামিল। সার-ডিজেল-পেট্রোল-অকটেনের মূল্য বৃদ্ধির ফলে গণপরিবহণ, পণ্যপরিবহণ, কৃষি সেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব মোকাবেলা করার মত ক্ষমতা এই মূহুর্তে জনগণের নেই। নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগবিলাস বন্ধ করে জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments