স্টাফ রিপোটার: গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ চলে। এতে প্রেসক্লাবের ৩৭জন সদস্য ১১টি পদের মধ্যে ৮টি পদে ভোট প্রদান করেন। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জয়লাভ করেছেন ফরহাদুল ইসলাম পারভেজ।
নির্বাচনের ১১টি পদে তফসিল ঘোষণার পর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি, দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু এবং পাঠাগার সম্পাদক পদে এইচ এম সিরাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাকী ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য ২টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
তারা হলেন, দেশরূপান্তরের মনির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ'র ফরহাদুল ইসলাম পারভেজ ও একুশে টিভির মীর মো. শাহীন।
বিকেলের ভোট গণনা শেষে ঘোষণা করা ফলাফলে জানা যায়, ৩জনের মধ্যে ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীন কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জয়লাভ করেছেন। প্রাপ্ত ভোট অনুযায়ী প্রেস ক্লাবের ৩৭টি ভোটের মধ্যে সর্বাধিক ৩৪টি ভোট পেয়েছেন ফরহাদুল ইসলাম পারভেজ। এছাড়াও মীর মো. শাহীন পেয়েছেন ২৩ ভোট ও মনির হোসেন পেয়েছেন ১২ ভোট।
এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও প্রেস ক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা মুন্না।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments