সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) শেষ বিকেলে গোল্লাপাড়া বাজার কাঠপট্রিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক রাকিবুল হাসান পাপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন, বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী অন্যতম নির্বাচন কমিশনার ইকবাল সরকার, আব্দুল জব্বার, খলিলুর রহমান, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সদ্য সাবেক সভাপতি সারুয়ার হোসেন সহ অনেকে।
এরআগে, নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম (জানে আলম), নবনির্বাচিত সাধারণ সম্পাদক টিপু সুলতান ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ তুহিন শাহ’কে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী অন্যতম নির্বাচন কমিশনার মোশারোফ হোসেন।
অনুষ্ঠানে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ব্যবসায়ীগণ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments