ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৬.১৮ শতাংশ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটিএকাডেমিক ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও অধ্যাপক ড. শেলীনা নাসরিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩১০ শিক্ষার্থীর আসন ছিল। এরমধ্যে ১ হাজার ২ শত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাত্র ৫০ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুব ই কম। প্রশ্নপত্রও শিক্ষার্থীদের কমন পড়েছে৷ পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ বা কোন অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments