কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা গ্রান্ড হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য শান্তিচুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক সেরনিয়াবাত আবুল হাসনাত আব্দুল্লাহ। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), কমিটির সদস্য ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবর্তন ও পুর্ণবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্ণবাসন সম্পর্কিত টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মিসেস বাসন্তী চাকমা এমপি, সাবেক মূখ্য সচিব ও রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক (মন্ত্রী) সেরনিয়াবাত আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা) সাংবাদিকদের বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নের যে কমিটি আছে ধীরে ধীরে আমরা লক্ষ্যের দিকে পৌছাচ্ছি।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments