স্টাফ রিপোটার: ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক আগামী ৬-৭ মার্চ ২০২৪ তারিখে আয়োজিত “উইমেন স্পীকার্স সামিট' শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাত ১টায় ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন।
উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০-১২ মার্চ ২০২৪ তারিখে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন'- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ভ্রমণ শেষে স্পীকার আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments