সাতক্ষীরা প্রতিনিধিঃ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সঞ্চালনায় ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ। নির্বাচনের দায়িত্ব পালন কারীরা সততা ও পবিত্রতার সাথে দায়িত্ব পালন করবেন এবং নিরপেক্ষতার সামান্যতম ঘাটতি থাকবে না বলে বক্তব্যে বলেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নির্বাচনে কোন ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। সততা, নিরপেক্ষতা এবং সব ধরনের ভয়ভীতির উর্দ্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানান। উলেখ্য আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments