স্টাফ রিপোর্টার: কোথাও কোন গানের আসর কিংবা মাজারে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে 'কঠোর পদক্ষেপ ' নেওয়া হবে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন একথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, ৫ আগষ্টের পর থেকে নানা সময় মাজারের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়েছে। হামালার ব্যাপারে অনেক সময় স্পষ্ট ব্যাবস্থা নেওয়া হয়নি। এখন থেকে কোন গানের আসর অথবা মাজারে হামলা হলে ব্যবস্থা নেব, কাউকে ছাড় দেব না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন এ মাসেই পাব। সেগুলো নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করবো।সংস্কারের মেয়াদ বা পরিধির ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারিত হবে। এটা আজকালের মধ্যে ঠিক হওয়াটা যৌক্তিক হবে বলে মনে করি না।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাার প্রেস সচিব শফিকুল আলম।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments