মুহাম্মদ সাইফুল্লাহ (সাভার) প্রতিনিধি: সাভার পৌর বিএনপির ১ নং ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি আশেক আলী মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শাহ মাইনুল হোসেন বিল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার থানা বিএনপি'র সভাপতি সাইফুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা। আরো উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও
সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। প্রধান অতিথি বক্তব্যে জামাল উদ্দিন সরকার বলেন, তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির দফা। এই কর্মী সম্মেলনে আমাদের শপথ নিতে হবে সেই দফাকে বাস্তবায়নের। সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু তার বক্তব্যে, বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাভার পৌর বিএনপি'র পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। সাভার উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments