স্টাফ রিপোটার: স্থায়ী মজুরি কমিশন গঠন করে অবিলম্বে ২০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং শ্রমিক স্বার্থবিরোধী ত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ ২১ জুলাই শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব এর সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে টিইউসি নেতৃবৃন্দ এই দাবি জানান। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে মহার্ঘ্য ভাতা প্রদান এবং রেশনের মাধ্যমে সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের মধ্যে সস্তা ও ন্যায্যমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহেরও দাবি জানিয়েছে।
টিইউসির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, টিইউসির সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সহ-সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, প্রচার সম্পাদক মোবারক হোসেন, কেন্দ্রীয় নেতা মোবারোক হোসেন, মো. সিরাজুল ইসলাম, অ্যাড. মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, জয়নাল আবেদিন, কেএম মিন্টু, সায়েবা খাতুন, কামরুজ্জামান হেলাল, মুর্শিকুল ইসলাম শিমুল, সেকেন্দার হায়াত, মেহেদী হাসান নোবেল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের ৭ কোটি ৩৬ লক্ষ শ্রমজীবী মানুষই উৎপাদন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু এসকল শ্রমজীবী মানুষ আজ এক চরম সংকটাপন্ন অবস্থায় দিনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য আজ শ্রমজীবী মানুষের নাগালের বাহিরে চলে গেছে। অব্যাহতভাবে দ্রব্যমূল্য বেড়ে চললেও মজুরি বাড়ছেনা শ্রমিকদের। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল সংসদে উপস্থাপন এর মাধ্যমে সরকার শ্রমজীবী মেহনতি মানুষের ধর্মঘট অধিকার হরণ করার উদ্যোগ নিয়েছে। অথচ আমাদের দেশের সংবিধান, শ্রম আইন, আইএলও কনভেনশন এবং আন্তর্জাতিক বিধিবিধান সবখানেই শ্রমিকদের ধর্মঘটের অধিকারের স্বীকৃতি রয়েছে। মুক্তবাজার অর্থনীতি ও সরকারের ভ্রান্তনীতির কারণে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন - ডিএসসিসি নগরবাসীকে পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সকালে এশীয় উন্নয়ন ব্যাংক - এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রাজধানীর তেজগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
সব মন্তব্য
No Comments