স্টাফ রিপোর্টার।। বিটিভি কুইজ প্রতিযোগিতা/২০২৫ -এ চাম্পিয়ন হয়েছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।
আজ ২৮ এপ্রিল প্রচারিত এই কুইজ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ নেয় বাংলাদেশ ব্যাংক হাইস্কুল ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। ফলাফল ঘোষণার পর বিজয়ী হিসেবে চাম্পিয়ন খেতাব অর্জন করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ প্রতিযোগিতায় উইলস প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদুর রহমান ও নবম শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান চৌধুরী। তারা দু'জনেই উইলসের মেধা বিকাশ সংগঠন উইলস সাহিত্য ক্লাবের সাহিত্য নিয়ন্ত্রক।
উইলসের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম সামসুল আলম খান, সাহিত্য ক্লাবের মডারেটর সাহিত্যক আতিকুর রহমান, সদস্য সচিব সঞ্জিত কুমার, সাহিত্য ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষার্থী প্যানেলের নেতারা।
এই সাফল্য উইলসকে আরো অনন্য উচ্চতার শিখরে পৌঁছে দিবে বলে সকলে মনে করেন। সাহিত্য ক্লাব সংশ্লিষ্টরা বলেছেন, ক্লাবের সদস্যদের উৎসাহ ও লজিস্টিক সাপোর্ট দিলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের আরো সম্মান বয়ে আনতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments