বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ আজ সোমবার, ১ জুন ২০২৬ থেকে পুনরায় চালু হয়েছে। ছুটি শেষে প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ বিভিন্ন অফিসের প্রধানরা। এ সময় উপাচার্য কর্মকর্তা-কর্মচারীদের খোঁজখবর নেন এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে নির্দেশনা দেন। ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে কর্মচঞ্চলতা ফিরে আসে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাসসমূহ আগামী ২২ জুন ২০২৬ থেকে যথারীতি শুরু হবে। প্রশাসনিক কার্যক্রম চালু হলেও শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments