ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত গণতান্ত্রিক যুব ফোরামের দুই কর্মীকে উদ্ধারের দাবি জানিয়েছে ডিওয়াইএফ।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি জিকো ত্রিপুরা এই দাবি জানান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১:০০টার সময় পানছড়ির লোগাং ইউনিয়নের মাচ্ছ্যছড়া এলাকার বিরজয় পাড়া থেকে জেএসএস (সন্তু গ্রুপ) জিতেন চাকমা ও থোয়াইপাঅং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এ সময় তারা সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলেন।
“অপহৃত জিতেন চাকমা (১৮) লক্ষীছড়ি উপজেলা শাখার সহসম্পাদক। তারা পিতার নাম সুজেন্দ্র চাকমা, মাতার নাম গঙ্গাদেবী চাকমা, গ্রাম- ডানে বানরকাটা, দুল্যাতলী ইউনিয়ন, লক্ষীছড়ি, খাগড়াছড়ি। অপরদিকে থোয়াইপাঅং মারমা (২২) হলেন ডিওয়াইএফ কাউখালি শাখার একজন সক্রিয় সদস্য। তার পিতার নাম অংসি মারমা, মাতার নাম মেথুইমা মারমা, গ্রাম- পচু পাড়া, বেতবুনিয়া ইউপি, কাউখালী, রাঙামাটি।”
জিকো ত্রিপুরা জানান, “জিতেন চাকমা ও থোয়াইপাঅং মারমা গত কয়েকদিন আগে সাংগঠনিক সফরে পানছড়িতে গিয়েছিলেন। সাংগঠনিক কাজের অংশ হিসেবে গতকাল মাচ্ছ্যছড়া এলাকায় গেলে তারা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সামনে পড়ে যান। সেখান থেকেই সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।”
ডিওয়াইএফ নেতা অবিলম্বে অক্ষত অবস্থায় অপহৃত জিতেন চাকমা ও থোয়াইপাঅং মারমাকে মুক্তি দেয়ার জন্য জেএসএস (সন্তু) নেতাদের প্রতি জোর দাবি জানান এবং একই সাথে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ইউপিডিএফের সাথে সামিল হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments