ডেস্ক রিপোর্ট: বন্যা মোকাবেলায় দেশের সকল নদ-নদী খননের আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এছাড়া নদী খননের নামে গত ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটের তদন্ত করে দায়ীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছে নাগরিক সংগঠনটি। আজ রোববার (২৫ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের কাছে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ভাটির দেশ। এখানে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই উজানের পানি আসবে। আবার বড় বড় নদীসহ দেশের সিংহভাগ নদী দখল-দূষণ, অবহেলা আর তীব্র নাব্যসংকটে বিপন্নপ্রায়। আন্ত:সীমান্ত নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে ফারাক্কা বাঁধ ও তিস্তা ব্যারাজের মতো সমস্যাও রয়েছেই। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে মাঝে মধ্যে অতিবর্ষণ ও ঘূর্ণিঝড়-জলোচ্ছাস আঘাত হানছে। এ পরিস্থিতিতে বন্যা মোকাবেলায় নদীগুলোর পানি ধারণক্ষমতা বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।
বিবৃতিদাতারা বলেন, সব নদ-নদী খনন করে গভীরতা বাড়াতে হবে; যাতে দেশের সব নদ-নদীর পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাংলাদেশ-ভারতের ওপর দিয়ে প্রবাহিত ৫৪টি আন্ত:সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান জাতীয় কমিটির নেতারা।
নদী খনন ও বিলুপ্ত নৌপথ উদ্ধারের নামে গত ১৫ বছর দুর্নীতি ও লুটপাটের মচ্ছব হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে বিশেষজ্ঞদেও সমন্বয়ে উচ্চপর্যায়ের জাতীয় তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিবাজ মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের আইনের আওতায় আনতে হবে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments