দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জুয়েল (২২) নামে একজন মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকায় ব্যাটারী চালিত অটোর ধাক্কায় সে নিহ হয়। নিহত যুবক একই এলাকার হাসেম প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকায় রাস্তার পাশে মানষিক প্রতিবন্ধী জুয়েল দাড়িয়ে থাকা অবস্থায় বৈরাগীরচর যাওয়ার পথে দ্রুতগামী একটি অটো তাকে ধাক্কায় দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments