বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ এবং প্ল্যানিং এন্ড রিসার্চ শাখা, পুলিশ হেডকোয়াটার্স, বাংলাদেশ পুলিশের মধ্যে ১১ ডিসেম্বর সোমবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. শামসুন্নাহার, পিপিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম গণমাধ্যমকে একথ্য জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ এবং বাংলাদেশ পুলিশ সমাজের নানাবিধ অপরাধ নিমূলসহ বিভিন্ন যৌথসহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা তাত্তি¡ক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে পুলিশের সাথে ইন্টার্নশীপ করার এবং বিভিন্ন জায়গা পরিদর্শনের সুযোগ পাবেন। চুক্তি অনুযায়ী পুলিশ কর্মকর্তাগণও ক্রিমিনোলজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments