স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ০৯ (নয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সহোদর (আপন ছোট ভাই) মো: শাহাদাত হোসেন (৬১) ২। খিলক্ষেত থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক (৪৬) ৩। ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী সিরাজুল ইসলাম মনা (৫৯) ৪। ঢাকা তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা (৬০) ৫। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি রুবেল বালী (৪৫) ৬। পিরোজপুর জেলার কাউখালি থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ (৪৬) ৭। নরসিংদী জেলার আমিরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল ভূইয়া বাশার (৩২) ৮। ঢাকা দক্ষিণখান থানা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন সাইফুল (৪২) ৯। ঢাকা মহানগর ৬৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আউয়াল (৪৫)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ১০টায় ডিবি গুলশান-বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেনকে ও সকাল ০৮:১০ মিনিটে খিলক্ষেত থানাধীন মধ্যপাড়া থেকে আব্দুল খালেককে ডিবি গুলশান-বিভাগের আরেক টিম গ্রেফতার করে। একই তারিখ ভোর আনুমানিক ০৪:৪৫ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম সিরাজুল ইসলাম মনাকে ঢাকা মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
বুধবার (১৫ অক্টোবর ) রাত ১০:৫০ মিনিটে তুরাগ থানা এলাকা থেকে ডিবি মিরপুর বিভাগের জোনাল টিম আতাউর রহমান আতাকে গ্রেফতার করেছে। একই তারিখ দুপুর আনুমানিক ০৩ টায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে রুবেল বালীকে গ্রেফতার করেছে। রাত ১০টায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল বরণ ঘোষকে গ্রেফতার করে। দুপুর ০২:৩০ মিনিটে ডিবি উত্তরা বিভাগের একটি টিম নাঈমুল ভূইয়া বাশারকে পল্টন থানাধীন পলওয়েল মার্কেটের সামনের রোড থেকে গ্রেফতার করেছে।ডিবি উত্তরা বিভাগের আরেকটি টিম রাত ১১:৪৫ মিনিটে উত্তরা এলাকা থেকে মো: আলমগীর হোসেন সাইফুলকে গ্ৰেফতার করেছে। রাত ১১:৫০ মিনিটে মোঃ আব্দুল আউইয়ালকে ঢাকা মহানগরীর হাতিরপুল এলাকা থেকে গ্ৰেফতার করেছে ডিবি সাইবার বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments