আনিছ আহমেদ (শেরপুর)প্র্রতিনিধি: শেরপুরে গাজিপুর থেকে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষনের শিকার হয়েছে ছোট বোন। এঘটনায় বড় বোন থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই ধর্ষকের একজনকে গ্রেফতার করেছে। অপরদিকে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৬ মে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামে।
পুলিশ জানায়, গত দুই দিন আগে শেরপুর পৌর এলাকার চকপাঠক মহল্লায় গাজিপুর থেকে ১৮ বছর বয়সের ছোট বোন বড় বোনের বাসায় বেড়াতে আসে। ১৬ মে সোমবার বিকেলে বড় বোনকে সাথে নিয়ে ছোট বোন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামে চর্ম রোগের চিকিৎসার জন্য জনৈক হাবিবুল্লাহ সাধু নামে এক কবিরাজের বাড়ির উদ্যেশে রওনা হয়। কবিরাজের বাড়ি কাছাকাছি একটি লেবু বাগানের ভিতর দিয়ে যাবার সময় সন্ধ্যা হয়ে গেলে পাশ্ববর্তি লছমনপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে মাছ বিক্রেতা হাফিজুর রহমান মন্টু এবং একই ইউনিয়নের হাতি আগলা গ্রামের আজাদ মিয়ার ছেলে আলম মিয়া তাদেরকে গতি রোধ করে বড় বোনকে ধাক্কা দিয়ে ফেলে জোড় পূর্বক ছোট বোনকে তুলে নিয়ে যায়। এসময় বড় বোন ডাক চিৎকার করে আশ পাশের লোকজন জড়ো করে এবং লোকজনকে সাথে নিয়ে লেবু বাগান ও আশপাশে ছোট বোন ও অপহারণকারীকে খুঁজতে থাকে। এক পর্যায় ওই লেবু বাগানের এক কোনে ঝোপের কাছে ছোট বোনকে উদ্ধার করে। তখন সে জানায় ওই দু’জন তাকে জোড় পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।
এঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে ওই রাতে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ১১ টার দিয়ে নয়া পাড়া গ্রাম থেকে হাফিজুর রহমান মন্টু নামে এক ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে সদর থানা পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানায়, ধর্ষনের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের আলামাত উদ্ধার করে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং অপরজনকে গ্রেফতার করতে অভিযান চলছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments