মো. ইকবাল হোসেন (খুলনা) কয়রা: খুলনার কয়রায় ষাটের দশকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ১৪ ফুট উঁচু ও ১৪ ফুট চওড়া ওয়াপদা বাঁধের নাজুক অবস্থা। সংস্কারের অভাবে ওই বাঁধের এক-চতুর্থাংশও ভালো নেই। জোয়ারের পানি কিংবা বৈরী আবহাওয়া তলিয়ে যায় ঝুঁকিপূর্ণ বাঁধ। লোনা পানিতে তলিয়ে ভেসে যাওয়ার আতংকে রাতে ঘুমাতে পারেনা উপকূলবাসী।
কয়রা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/১ ও ১৩-১৪/২ পোল্ডারে ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এরমধ্যে মারাত্মক ঝুকিপূর্ণতে আছে ২৫ শতাংশ বেড়িবাঁধ। অধিক ঝুঁকিতে রয়েছে কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ লঞ্চঘাট, হরিণখোলা, ঘাটাখালী, ৪নং ও ৫ নং কয়রার উপকূলীয় এলাকা। মহারাজপুরের দশহালিয়া, লোকা, গোবিন্দপুর, মঠবাড়ী, পবনা বেড়িবাঁধ। মহেশ্বরীপুরের সাতানী, দক্ষিন ভাগবা ও হড্ডা ফুলতলা। উত্তর বেদকাশীতে কাঠকাটা, কাটমারচর, হাজতখালী ,হরিহরপুর, গাতীরঘেরী এবং দক্ষিণ বেদকাশীতে চরামুখা, গোলখালী,বীনাপানি, জোড়শিং ও আংটিহারা সংলগ্ন বেড়িবাঁধ।
উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, কয়রা নদী তীরবর্তী হওয়ায় লোনা পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করা দরকার।
সাতক্ষীরা পাউবো-২ এর উপসহকারী প্রকৌশলী মসিউল আবেদিন জানান, আইলা, আম্ফান পরবর্তী সময়ে বাঁধগুলো মেরামত ও লবণ পানি প্রবেশ বন্ধ করা হয়। কিন্তু টেকসই বাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার অনিশেষ বিশ্বাস বলেন, কয়রার মানুষের বাঁচা-মরার সঙ্গী পাউবোর বেড়িবাঁধ। উপকূলীয় এই জনপদের মানুষের জানমালের নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ।
উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম জানান, নদীবেষ্টিত উপকূলীয় কয়রার মানুষ সার্বক্ষণিক ভাংঙন আতংকে থাকে। বাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। উপকূলবাসীর অস্তিত্ব রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ সময়ের দাবি।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বলেন, কয়রায় বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ১ হাজার ১৭২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধের কাজ শুরু হবে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments