ডেস্ক রিপোর্ট: আজ দুপুর ২টায় রংপুরের সহস্রাধিক ভূমিহীন সমবেত হয়েছিলেন শাহবাগে। ভূমিহীনদের খাস জমিতে পুনর্বাসন করা, রেশনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্য কমানো- এই দাবিগুলোকে কেন্দ্র করে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন ও গৃহহীন সংগঠনের সংগঠক আনোয়ার হোসেন বাবলু ও পরিচালনা করেন সংগঠক আহসানুল আরেফিন তীতু। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ( মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন। সমাবেশে উপস্থিত হতে না পারলেও সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিমউদ্দীন খান।
সমাবেশে অ্যাডভোকেট মতিন সরকার বলেন, "আপনারা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন। আপনারা দাবির মধ্যে একথাও বলেছেন যে, ভূমিহীনদের ভূমি প্রদান সংক্রান্ত আইন সংশোধন করতে হবে। এটা আমি সমর্থন করি। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ভূমিহীনদের খাস জমি প্রদান করার ক্ষেত্রে যে আইনগত বাধা আছে সেটা দূর করতে হবে।"
আব্দুস সাত্তার বলেন,"আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন। ঢাকায় আসার পরও অনেক ঝামেলায় পড়তে হয়েছে। সবই আমি শুনেছি। সরকার আপনাদের অভুক্ত রেখে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। প্রতিটি জেলা তখন রংপুরে পরিণত হবে। সকল কৃষক সংগঠনকে যৌথভাবে এই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়া উচিত। "
কমরেড মাসুদ রানা বলেন,"আপনারা অনেক কষ্টে জীবন নির্বাহ করেন। সেই টাকা দিনের পর দিন একটু একটু করে জমিয়ে আপনারা এখানে এসেছেন। আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। একইসাথে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও মত প্রকাশের স্বাধীনতা হরণের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।"
সভা পরবর্তীকালে আনোয়ার হোসেন বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments