মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেওয়া গৃহবধূ সুফি বেগম (৫০) মারা গেছেন। বুধবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ওই ঘটনায় অভিযুক্ত মারা যাওয়া নারীর দেবর ও সাবেক পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে (৪৯) আটক করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া সুফি বেগম একই উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার স্ত্রী।
জানা গেছে, ওই উপজেলার বাঘঝাপা গ্রামের লিয়াকত মোল্লা তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে অন্যত্র চলে যান। পরে তিনি আবারো সম্পত্তি দাবি করলে ইউসুফ আলী মোল্লার সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এতে গতকাল মঙ্গলবার সকালে লিয়াকত মোল্লা তার ভাবী সুফি বেগমকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে যান। সেখানে সুফি বেগমকে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় সুফি বেগমকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সুফি বেগম মারা যান।
এবিষয়ে কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, অভিযুক্ত দেবর লিয়াকত মোল্লাকে ঢাকা থেকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে। এর আগেও লিয়াকত মোল্লা তার ভাবীর মাথার চুল কেঁটে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা সালিশ করে বিষয়টি মিটিয়ে দেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments